Tuesday, April 28, 2026

সৌদি আরবের হিন্দু সভ্যতার খোঁজ, মিললো পুরনো মন্দির-বেদি

Date:

Share post:

সৌদি আরবের রাজধানী রিয়াধে (Riyadh) এবার মিললো হিন্দু সভ্যতার অস্তিত্ব। সম্প্রতি রিয়াধের দক্ষিণ পশ্চিমে ৮ হাজার বছরেরও পুরনো একটি মন্দিরের (Temple) হদিশ পেয়েছেন প্রত্নতাত্ত্বিক (Archaeology Department) বিভাগ। তবে শুধু মন্দির বললে ভুল হবে সন্ধান মিলেছে একটি পুরনো যজ্ঞবেদিরও। আর এই সমস্ত ধ্বংসাবশেষের চিহ্ন মিলতেই প্রত্নতাত্ত্বিকদের ধারণা এক সময় সৌদি আরবের (Saudi Arabia) মতো জায়গাতেও হিন্দু সভ্যতার অস্তিত্ব ছিল। পাশাপাশি এমন আরও অনেক ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, যার উপর দেবতাদেরও ছবি দেখতে পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, আল ফাওয়ের বাসিন্দারা এখানে এসে নিয়মিত দেবদেবীদের উপাসনা করতেন। সম্প্রতি সৌদি আরব ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সংগঠন সৌদি আরবীয় হেরিটেজ কমিশন এই খনন কাজ করে। তারপরই সন্ধান মেলে মন্দির ও বেদির।

সৌদি আরবীয় হেরিটেজ কমিশনের (Saudi Arabia Heritage Commission) প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখানে মানব-বসতির ধ্বংসাবশেষ ও ১ হাজার ৮০৭টি কবর পাওয়া গিয়েছে। ধ্বংসাবশেষগুলি থেকে বোঝা যায়, এখানে একসময় মানুষ বসবাস করত। মন্দির এবং যজ্ঞবেদি হিন্দু সভ্যতার প্রমাণ দেয়। শুধু আল-ফাও-তে পাওয়া ধ্বংসাবশেষই নয়, কিছু শিলালিপি (Stone Inscription) থেকে বোঝা গিয়েছে, তখনকার মানুষ কতটা ধর্মপ্রাণ ছিলেন।

পাশাপাশি কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে সেই সভ্যতায় সেচ ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল। খাল, জলাশয় ছাড়াও প্রচুর গর্ত খনন করা হতো সেই সময়। আর সেখান থেকেই বৃষ্টির জল খেত মানুষ। এছাড়া মরুভূমিতেও জল সংরক্ষণের জন্য মানুষকে কঠোর পরিশ্রম করতে হতো। এছাড়া আল-ফাওয়ের পূর্বে অবস্থিত তুওয়াইক পর্বতের পাশেও একটি পাথুরে মন্দিরের অস্তিত্ব পাওয়া গিয়েছে। পাশাপাশি নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৮ হাজার বছর নিওলিথিক যুগের বসতির ধ্বংসাবশেষও মিলেছে। বিভিন্ন সময়কালের ২ হাজার ৮০৭টি কবরও সেখানে খুঁজে পাওয়া গিয়েছে। তবে ধ্বংসাবশেষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিলালিপি উদ্ধার হয়েছে, যেখানে আল ফাওয়ের সাধারণ মানুষ কাহাল নামে এক ঈশ্বরের উপাসনা করতেন বলে খবর। এছাড়া সন্ধান পাওয়া গিয়েছে বহু অট্টালিকা, মিনার ও মুক্ত উদ্যানের।

বিগত কয়েক দশক ধরেই প্রত্নতাত্ত্বিকদের কাছে প্রবল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আল ফাও। দীর্ঘ সময় ধরেই এখানে গবেষণা চালিয়ে একের পর এক ধ্বংসাবশেষ উদ্ধার করছেন ভূতাত্ত্বিকরা। তাঁদের মতে সৌদি আরবের এই রাজধানী শহরেই এখনও প্রাচিন সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে রয়েছে।

Related articles

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...