Monday, May 18, 2026

পার্থর মেয়ে-জামাইকে অবিলম্বে আমেরিকা থেকে কলকাতায় আসার নোটিশ ইডির

Date:

Share post:

পার্থর বান্ধবী অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ, গয়না, দলিল, জীবন বীমা পলিসি সহ যে বিপুল নথি উদ্ধার হয়েছে, তা থেকে তদন্তকারীরা নিশ্চিত কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এসএসসি মামলায়। এবং এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত পার্থ চট্টোপাধ্যায়। এবার দুর্নীতির গোড়ায় পৌঁছতে ইডি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠদেরও জেরা করতে চায়।

কেন্দ্রীয় এজেন্সির হিট লিস্টে রয়েছেন পার্থর মেয়ে সোহিনী ও জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। তড়িঘড়ি তাঁদের তলব করল ইডি। এই মুহূর্তে পার্থর মেয়ে-জামাই আমেরিকায়।
অবিলম্বে আমেরিকা থেকে কলকাতায় আসার কথা জানিয়ে ইতিমধ্যেই ই-মেল করেছে ইডি।

উল্লেখ্য, তদন্তে উদ্ধার হওয়া নথি, সম্পত্তির দলিল থেকে তদন্তকারীরা এই দুর্নীতি কাণ্ডে পার্থর মেয়ে-জামাইয়ের জড়িত থাকার আঁচ পেয়েছে। তাই এবার তাঁদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি।

 

 

 

 

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...