Friday, May 15, 2026

থাইল্যান্ডের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১৪, আহত ৪০

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire) থাইল্যান্ডের(Thailand) নাইট ক্লাবে(Night Club)। শুক্রবার ভোরে ব্যাংকক থেকে ১৫০ কিমি দক্ষিণে চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইটস্পটে ভয়াবহ এই দুর্ঘটনার জেরে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

স্থানীয় পুলিশ সূত্রের খবর, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও এই নাইটক্লাবে নাচগান চলছিল। তখনই হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তত ৮০-৯০ জন। প্রাণ বাঁচাতে নাইটক্লাব থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ক্লাবের অধিকাংশই আগুনের কবলে পড়ে। কালো ধোঁয়ায় ভেতরে দমবন্ধ পরিস্থিতি ও আগুনে পুড়ে মৃত্যু হয় ১৪ জনের। আহত হন আরও ৪০ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় তিন-চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। যদিও কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই থাইল্যান্ডের নাগরিক বলেই জানা গিয়েছে।

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...