Wednesday, May 13, 2026

‘প্রমাণ করুন, মমতার সঙ্গে বোঝাপড়া নেই’, দলকে অস্বস্তিতে ফেলে মোদিকেই চ্যালেঞ্জ তথাগতের

Date:

Share post:

রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবিতে মোদি (Narendra Modi) সাক্ষাতে পূর্ব নির্ধারিত সূচী মেনে দিল্লি (Delhi) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে পার্থই ইস্যুকে হাতিয়ার করে এই সাক্ষাৎকে অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করেছে বিরোধী দল সিপিএম ও কংগ্ৰেস। এই সেই অংকেই গল্পের গরুকে গাছে তুলে নিজের দলকেই অস্বস্তিতে ফেললেন তথাগত রায়(Tathagata Ray)। মোদি মমতার এই বৈঠকে যে কোনওরকম বোঝাপড়া নেই তা প্রমাণ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি।

শুক্রবার বিকেলে মোদি-মমতার বৈঠকের পর একটি টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটে বাম-কংগ্রেসের গল্পের গরুকে গাছে তুলে তিনি লেখেন, “গোপন আতাঁতের আশঙ্কায় ভুগছে কলকাতা। যার অর্থ, মোদিজির সঙ্গে মমতার গোপন বোঝাপড়া। সেই বোঝাপড়ার জন্য তৃণমূলের চোর অথবা বিজেপি কর্মীদের খুনিরা বেঁচে যাবে। দয়া করে প্রমাণ করুন, এরকম কোনও আঁতাত নেই।” তবে তথাগত এই টুইটকে একেবারেই ভালো চোখে দেখছে না রাজ্য বিজেপি। বিজেপির শিবিরের দাবি, এই ধরনের মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন তথাগত। বাম-কংগ্রেসের গুজবকে উস্কানি দিচ্ছেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের উদ্দেশ্য ছিল কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া আদায়। প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকার হিসেব মোদির হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেন তিনি। পূর্ব নির্ধারিত এই বৈঠককে রাজনৈতিক হাতিয়ার করে ‘বোঝাপড়া’র মিথ্যা ফানুস ওড়াতে শুরু করে বাম-কংগ্ৰেস। তাতেই হাওয়া ভোরে এবার মোদিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দলকে অস্বস্তিতে ফেললেন তথাগত।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...