Saturday, June 27, 2026

ফের ফিফার চিঠি ফেডারেশনকে

Date:

Share post:

ফের অশনি সংকেত ভারতীয় ফুটবলে। তৈরি হয়েছে ভারত থেকে মেয়েদের অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ সরে যাওয়া নিয়ে আশঙ্কা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নয়া সংবিধান ও নির্বাচনের বিষয়ে সুপ্রিম কোর্ট নিজের রায় জানিয়েছিল। কিন্তু এবার সেই রায়ের ভিত্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিল ফিফা ও এএফসি। ফিফা এবং এএফসি-র তরফে এদিন চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্থায়ী সচিব সুনন্দ ধরকে। সেই চিঠির পরেই ভারত থেকে মেয়েদের অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফা এবং এএফসি-র তরফে এদিন চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। সেখানে তাদের বক্তব্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিছুতেই মেনে নেবে না ফিফা-এএফসি। ভারতে সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ফুটবলের নিয়ামক সংস্থা। এবং এমনটা হলে, ফেডারেশনকে সাসপেন্ড করা হবেই, পাশাপাশি আসন্ন অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও সরিয়ে নিয়ে যেতে পারে ফিফা। এমনকি আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতাতেও নামতে পারবে না তারা।

বেশ কয়েক দিন আগে ফিফা ও এএফসির প্রতিনিধি দল এসেছিলেন ভারতে। সেখানে রাজ্য ফুটবল সংস্থা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে তাদের কথা হয়। সেই বৈঠকগুলিতে নির্বাচন সংক্রান্ত সংবিধান তৈরির পথপ্রদর্শক হিসেবে ডেডলাইন দিয়েছিল ফিফা ও এএফসি। সেই ডেডলাইন অনুযায়ী, আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের সংবিধান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে।

আরও পড়ুন:আজ মিনি ডার্বি, নৈহাটি গোল্ডকাপে মুখোমুখি মোহনবাগান-মহামেডান

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...