Saturday, May 16, 2026

বাগুইআটিতে নববধূর রহস্যমৃত্যুতে গুরুতর অভিযোগ পরিবারের, গ্রেফতার স্বামী

Date:

Share post:

বাগুইআটিতে(Baguiati) নববিবাহিত তরুণীর(Newly married woman) রহস্যমৃত্যুর ঘটনায় স্বামী কৌস্তভ সরকারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, রাতে বহুতলের নীচে থেকে তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তিতাস নন্দী নামে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই কৌস্তভের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিতাসের পরিবার।

আরও পড়ুন- রিসর্ট বানাতে জমি চেয়ে চাপ, রাজস্থানে আত্মঘাতী সাধু

মাত্র ১ মাস আগেই বিয়ে হয়েছিল তিতাস-কৌস্তভের। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর থেকেই তাঁর স্বামী-স্ত্রীর অশান্তি লেগে থাকত। ওই আবাসনেই থাকেন মৃতার মাসি। তিনি অভিযোগ করেন, ঘটনার দিন বহুতলের ছাদ থেকে তাঁর বোনঝিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন কৌস্তভ। তরুণীর স্বামীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তর কঠিন শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...