Monday, April 6, 2026

India Team: কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা

Date:

Share post:

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India Team)। শনিবার সেমিফাইনালে ইংল‍্যান্ডকে (England) ৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করল হরমনপ্রীত কৌররা। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং স্মৃতি মান্ধনার। ৬১ রান করেন তিনি। সেই সঙ্গে রেকর্ড গড়লেন মান্ধনা। ভারতীয় হিসাবে টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন স্মৃতি। ২৩ বলে অর্ধশতরান করেন তিনি। এক্ষেত্রে নিজেই ভাঙলেন নিজেরই রেকর্ড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন স্মৃতি মান্ধনার। ৬১ রান করেন তিনি। ৪৪ রানে অপরাজিত জেমাইমা রডরিগেজ। ২০ রান করেন হরমনপ্রীত কৌর। ইংল‍্যান্ডের হয়ে দুটি উইকেট নেন কেম্প। একটি করে উইকেট নেন ব্রান্ট এবং নাতালি।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬০ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ইংল‍্যান্ডের হয়ে সর্বোচ্চ রান নাতালির। ৪১ রান করেন তিনি। ৩৫ রান ওয়াটের। ভারতের হয়ে দুটি উইকেট নেন স্নেহ রানা। একটি উইকেট নেন দিপ্তী শর্মা।

আরও পড়ুন:ঝাড়খণ্ড বিধায়ক-কাণ্ডে নয়া মোড়: একবছর আগে থেকেই চলছিল সরকার ফেলার ‘খেলা’

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...