Friday, June 26, 2026

পার্থ-অর্পিতার নয়া কীর্তি ফাঁস ইডির: SSC ছাড়াও অন্য উপায়ে কোটি কোটি লেনদেন!

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুর্নীতি তদন্ত একেবারে সঠিক পথে এগোচ্ছে বলেই দাবি ইডি আধিকারিকদের। এবার তদন্তকারীদের হাতে ব্যাঙ্ক স্টেটমেন্ট-এর যে নথি এসেছে, তার চোখ কপালে তোলার জন্য যথেষ্ট। ২০১৬ থেকে ২০১৯, মাত্র তিন বছরে পার্থ-অর্পিতা সম্পর্কিত কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০ কোটির টাকার লেনদেন হয়েছে।

কোটি কোটি লেনদেন ধারাবাহিকভাবে চলতো। পার্থ-অর্পিতা যে মাসে গ্রেফতার হয়েছেন, সেই জুলাইতেও তাঁদের কীর্তি ফাঁস হওয়ার আগে পর্যন্ত সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে একের পর এক মোটা অঙ্কের লেনদেন হয়েছে। পার্থ-অর্পিতার জয়েন্ট অ্যাকাউন্ট-সহ তাঁদের মালিকানায় থাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে কয়েকশো কোটি টাকার লেনদেনের হিসেব হাতে এসেছে ইডির।

অন্যদিকে, পার্থ-অর্পিতার বিপুল পরিমাণ টাকার উৎসের সন্ধান করতে গিয়ে তদন্তকারীদের হাতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইডি জানতে পেরেছে, চাকরিপ্রার্থীরা নগদ টাকা নিয়ে সরাসরি এসএসসি অফিস এলাকায় যেতেন। সেখানে আগে থেকেই অপেক্ষা করতেন পার্থ-ঘনিষ্ঠ দুই থেকে তিনজন। খুব গোপনে সেই টাকা নিয়ে পার্থ ঘনিষ্ঠরা চলে যেতেন অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে। যেখান থেকে ২১কোটির বেশি নগদ উদ্ধার করেছে ইডি।

শুধুমাত্র এসএসসি বা গ্রুপ-ডি চাকরি প্রার্থী নয়, পার্টির পদের ক্ষমতাবলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরভোটে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দলীয় টিকিটও অনেককেই পাইয়ে দিয়েছেন পার্থ, এমটাও অনুমান করছেন ইডি তদন্তকারীরা।

আরও পড়ুন:সহকর্মীরা মানসিক হেনস্তা করত, তাই কী এলোপাথাড়ি গুলি?

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...