Friday, May 8, 2026

লোকাল ট্রেনের ‘যাত্রী’ ষাঁড়! ভিডিও ভাইরাল হতেই টনক নড়ল ট্রেনের

Date:

Share post:

ঘোড়ার পরে এবার লোকাল ট্রেনের ‘যাত্রী’ ষাঁড়। ভিডিও ভাইরাল (Video Viral) হতেই টনক নড়ে রেল কর্তৃপক্ষের। ঘটনা মালদহ (Maldah) ডিভিশনের। ভিডিওতে দেখা যায়, চৌকি স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠে একটি ষাঁড়। নেমে যায় সাহেবগঞ্জ স্টেশনে। হঠাৎ কামরায় ষাঁড় দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ভাইরাল ভিডিও দেখে রেলের তরফে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

৭ এপ্রিল ডায়মন্ডহারবারগামী লোকালে ঘোড়া নিয়ে ওঠেন এক যাত্রী। দক্ষিণ দুর্গাপুর থেকে উঠে নেমে যান নেত্র স্টেশনে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ঘোড়ার মালিক। তবে, এইবার ষাঁড়ের মালিককে শনাক্ত করা যায়নি। সেই কারণেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

নিয়মানুযায়ী, রেলের (Rail) সাধারণ কামরায় পশু নিয়ে কোনও ভাবেই যাতায়াত করা যায় না। এর জন্য বিশেষ অনুমতি লাগে। আলাদা করে বুকিং করে তবেই নিয়ে যাওয়া যায়। তবে, ষাঁড় নিয়ে রেল যাত্রার কোনও সংস্থান আছে কি না তা নিয়ে দ্বিধায় রেল। একই সঙ্গে রেলের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে। তবে, আপাত ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...