Friday, May 8, 2026

প্রাসঙ্গিকতা হারিয়ে অচল একদা ঢাকঢোল পিটিয়ে চালু করা কেন্দ্রের আরোগ্য সেতু

Date:

Share post:

করোনা(Covid) বেঁচেবর্তে থাকলেও আগের মতো দাপট গিয়েছে কমে। কোভিড এখন মানুষের গা সওয়া হয়ে উঠেছে। বিধিনিষেধ খাতায় কলমে থাকলেও খাতায় কলমে তার বাস্তব প্রয়োগ একেবারে নেই বললেই চলেছে। এই পরিস্থিতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে অচল হয়ে গেল একদা ঢাকঢোল পিটিয়ে চালু করা কেন্দ্রের(Central) আরোগ্য সেতু অ্যাপ(Arogya Setu)।

সরকারের তরফে জানা গিয়েছে, বর্তমানে আরোগ্য সেতু অ্যাপের ‘ডেটা অ্যাকসেস ও শেয়ারিং প্রোটোকল’ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অ্যাপে এখন আর কোনওরকম তথ্য আদানপ্রদান করা যাবে না। সম্প্রতি এই অ্যাপ নিয়ে আরটিআই করে সরকারের কাছে জানতে চেয়েছিল ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ)। সেই পরিপ্রেক্ষিতেই কেন্দ্র জানায়, ২০২২ সালের ১০ মে থেকে আরোগ্য সেতুর ডেটা অ্যাকসেস ও শেয়ারিং প্রোটোকল বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের (এনআইসি) এই অ্যাপের নির্মাতা। এই সংস্থার মুখপাত্রের তরফে জানানো হয়েছে, শেয়ারিং প্রোটোকল বন্ধ করা হয়েছে, তার কারণ এটি প্রাসঙ্গিকতা হারিয়েছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের মুখপাত্র আরও জানিয়েছেন, আরোগ্য সেতু কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ ছিল। কিন্তু এখন আর তার কোনও প্রাসঙ্গিকতা না থাকায় আগামী দিনে এটি জাতীয় স্বাস্থ্য অ্যাপে রূপান্তরিত করা হচ্ছে। আরোগ্য সেতু অবস্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের প্রয়োজনীয়তা বুঝে নতুন করে অ্যাপটি প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, করোনা লকডাউন পর্বে মোদি সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল আরোগ্য সেতু অ্যাপ। এবং কিছু ক্ষেত্রে বাধ্যতা মূলক করা হয় এই অ্যাপ ডাউনলোড। এখনও পর্যন্ত ১০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...