Friday, May 8, 2026

সর্বগ্রাসী ক্ষমতা চায় বিজেপি: বিমানবন্দর উপদেষ্টা কমিটিতে শুভেন্দু-সুকান্তর অন্তর্ভুক্তি নিয়ে তোপ সুখেন্দুশেখরের

Date:

Share post:

নেতাজি সুভাষ বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। নিয়ম মেনেই এই কমিটি রয়েছেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁর সঙ্গে এঁদের দুজনের নাম যুক্ত করার বিষয় নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Ray)। তিনি বলেন, সর্বগ্রাসী ক্ষমতার লোভে সব জায়গায় দখল করতে চাইছে বিজেপি (BJP)।

নিয়ম মতো বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটিতে (Advisory Committee) স্থানীয় সাংসদকে রাখা হয়। সেই নিয়ম মেনে দমদম বিমানবন্দরের (Airport) ওই কমিটিতে আছেন স্থানীয় তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নির্দেশে কলকাতা এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটিতে (AAC) তে স্থান পেয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, স্থানীয় সাংসদ থাকা সত্ত্বেও হঠাৎ করে গ্রাম থেকে দুজনকে নিয়ে এসে কমিটিতে বসানো হয়েছে। আসলে সর্বগ্রাসী ক্ষমতা চায় বিজেপি। বিরোধীশূন্য ভারত গড়ার লক্ষ্যেই এই সব করছে গেরুয়া শিবির। এর আগে শিয়ালদহে মেট্রো স্টেশন উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে। সেই প্রসঙ্গ তুলেই তৃণমূল সাংসদ বলেন, সব ক্ষমতা দখল করতে চায় কেন্দ্র। বিরোধীমুক্ত ভারতের এজেন্ডা চাপানোর চেষ্টা করেছে বিজেপি।

বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও যাত্রী পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এই কমিটিতে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের মনোনীত দুই সদস্য শুভেন্দু ও সুকান্ত। সিভিল এভিয়েশন দফতরের ডেপুটি সেক্রেটারি নরেন্দ্র সিং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে ইতিমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন। কলকাতা বিমানবন্দরের ডিরেক্টরকেও জানানো হয়েছে।

 

 

 

 

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...