Thursday, May 14, 2026

Taapsee Pannu: বচসায় জড়ালেন বলিউড অভিনেত্রী , ভদ্রতা শেখালেন পাপারাৎজ্জিদের

Date:

Share post:

বিনোদন জগতের (entertainment industry) তারকাদের সঙ্গে বিতর্ক ( celebrity controversy) যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। মিডিয়ার মাধ্যমে সবথেকে বেশি আলোচনার শিরোনামে উঠে আসেন তাঁরা। আবার সেই মিডিয়ার সঙ্গেই খারাপ ব্যবহার করে বিতর্কের জন্ম দেন সেলিব্রেটিরা। সলমান খান থেকে শুরু করে জয়া বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে করিনা কাপুর , বারবার মিডিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়েছে এনাদের নাম। এবার বচসায় জড়ালেন আর এক বলি তারকা তাপসী পান্নু (Taapsee Pannu)। রীতিমতো ভদ্রতা শেখালেন পাপারাৎজ্জিদের। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও (viral video) ।

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সোমবার তাঁর পরবর্তী ছবি দোবারা-র (Dobaaraa) প্রচারে সিনেমার প্রচারে গিয়ে পাপারাৎজ্জিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যায় মুম্বইয়ের মিঠিবাই কলেজে (Mithibai College) গেছিলেন নিজের ছবির প্রচার করতে গেছিলেন অভিনেত্রী। গাড়ি থেকে নেমে সোজা আয়োজকদের দিকে এগিয়ে যান তাপসী। সেই সময় বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন পাপারাৎজ্জিরা। অভিনেত্রী তাদের দিকে না তাকিয়ে সোজা মূল অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যান। এরপর সেখানে উপস্থিত পাপারাৎজ্জিরা তাকে একটু দাঁড়াতে অনুরোধ করেন এবং বলেন যে তিনি দেরি করে এসেছেন। এতেই মেজাজ হারান তাপসী। কথায় কথায় বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেখানে উপস্থিত মিডিয়ার লোকেদের ভদ্রতা শিখে নেওয়ায় কথাও বলেন তিনি। এরপরই ভাইরাল হয় সেই ভিডিও।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...