Sunday, April 12, 2026

কার নির্দেশে অনুব্রতর বাড়িতে সরকারি চিকিৎসক? CMOH-এর কাছে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর

Date:

Share post:

গরু পাচার মামলায় CBI ও অনুব্রত মণ্ডলের “লুকোচুরি”র মাঝে নাটকীয় মোড়। কার নির্দেশ ও অনুমতি নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি চিকিৎসকরা গিয়েছিলেন? এবার সেই জবাবদিহি চেয়ে বীরভূমের CMOH-এর কাছে দ্রুত রিপোর্ট তলব করল রাজ্য স্বাস্থ্য দফতর। যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হয়েছে। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিজাম প্যালেসে নতুন করে CBI হাজিরার নোটিশ পাওয়ার পর ফের কলকাতায় এসে SSKM হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে সাড়া দেননি অনুব্রত মণ্ডল। SSKM জানিয়ে দিয়েছে, কিছু শারীরিক সমস্যা থাকলেও এখনই ভর্তি হওয়ার মতো জায়গায় নেই তিনি। এরপর বোলপুরের বাড়িতে ফিরে যান। গতকাল, মঙ্গলবার বোলপুর হাসপাতালের চিকিৎসকরা তাঁর বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন।

চিকিৎসকরা সাদা কাগজে লিখে দেন অনুব্রতর ১৪ দিনের বেডরেস্ট প্রয়োজন। এরই মাঝে বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বিস্ফোরক তথ্য সামনে আনেন। চন্দ্রনাথবাবুর দাবি, হাসপাতাল সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি গিয়েছিলেন তিনি। অনুব্রত মণ্ডলের কথা মতোই ১৪ দিন বেডরেস্ট লিখতে হয়েছিল তাঁকে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। দায়িত্ব প্রাপ্ত সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এরপরই নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি বীরভূম জেলা CMOH-এর কাছে রিপোর্ট তলব করে স্বাস্থ্য দফতর। জানতে চাওয়া হয় গোটা ঘটনা।

আরও পড়ুন- দেরিতে হলেও ক্ষমতা পেলেন তেজস্বী, বিহারে বিরোধী শুধু বিজেপি

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...