Tuesday, April 28, 2026

মানুষকে ঠকালে পাশে থাকবে না দল, জানাল তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করে সিবিআই আদালতে পেশ করার সঙ্গে সঙ্গেই দলের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী জানান, দলের নীতি মেনে কোনও দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি।

দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, মানুষকে ঠকালে দলের সমর্থন নয়।এরই পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলা হয়। তিনি বলেন, ‘নিরপেক্ষতা হারাচ্ছে এজেন্সিগুলি। ইডি, সিবিআইয়ের নিরপেক্ষ ভূমিকা হারিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার এবং শনিবার জেলায় জেলায় দলের ছাত্র, যুব সংগঠন পথে নামবে।’

আরও পড়ুন : রাজ্যপালের পদ যেতেই ধনকড়-প্রীতি উধাও! উপরাষ্ট্রপতির শপথগ্রহণে গেল না বঙ্গ বিজেপি

প্রসঙ্গত, বৃহস্পতিবার গোরু পাচার মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। পরপর দশ বার অনুব্রতকে হাজিরার জন্য তলব করেছিল সিবিআই। কিন্তু এর মধ্যে মাত্র একবারই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত। বারবার অসুস্থতার কারণ দেখিয়ে যেভাবে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন সেটা ভালো চোখে দেখছেন না তদন্তকারী আধিকারিকরা।এদিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সিবিআই আধিকারিকদের ৮ থেকে ১০ জনের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করেন। দরজা বন্ধ করে দিয়ে শুরু হয় তল্লাশি। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় অনুব্রতকে।

 

 

Related articles

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...