Wednesday, May 13, 2026

সম্পত্তি বৃদ্ধি মামলা: ইডিকে পার্টি করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে ৩ মন্ত্রী

Date:

Share post:

শাসক দলের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)-কে(ED) পার্টি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। গত সোমবার দেওয়া আদালতের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriyo Mallick) এবং অরূপ রায়(Arup Roy)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুক্রবার আর্জি জানান ওই তিন মন্ত্রী। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানি হতে পারে।

২০১১ থেকে ২০১৬ এই ৫ বছরে কী ভাবে শাসকদলের ১৯ জনের সম্পত্তি এত বৃদ্ধি পেল? নির্বাচন কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে ২০১৭ সালের দুটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাটি করেন অনিন্দ্যসুন্দর দাস এবং বিপ্লবকুমার চৌধুরী। সেই মামলার সূত্র ধরেই নতুন করে আদালতে মামলা করেন আইনজীবী শামিম আহমেদ। রাজ্যের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধির এই মামলায় গত ৮ অগাস্ট তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে মামলায় ইডিকে যুক্ত করে আদালত। যে ১৯ জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয় তারা হলেন, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, শিউলি সাহা, অমিত মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...