Friday, May 15, 2026

ডুরান্ড কাপে নামার আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামছে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি

Date:

Share post:

ডুরান্ড কাপে ( Durand Cup) নামার আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৪ আগস্ট আইএসএল-এর ( ISL) ক্লাব চেন্নাইয়ান এফসি-র (Chennaiyan FC) বিরুদ্ধে খেলতে নামছে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল। মোহনবাগান মাঠে হবে এই ম্যাচ। এই ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চাইছেন বাগান কোচ । দারুণ ফর্মে রয়েছেন জনি কাউকো (Joni Kauko)।

চেন্নাইয়ান বিরুদ্ধে ম‍্যাচ দেখতে পারবেন সদস্যরা। সদস্যদের কার্ড দেখিয়ে ঢুকতে বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। সদস্যদের জন‍্য নির্দিষ্ট গ্যালারিতে বসে খেলা দেখার ব্যবস্থা করছে মোহনবাগান।

প্রথম প্রস্তুতি ম‍্যাচে মহামেডানকে হারিয়ে ছিল বাগান ব্রিগেড। নৈহাটি স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা। দুটি গোলই এসেছে জনি কাউকোর পা থেকে। তাই অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে ডুরান্ডে খেলতে নামবে সবুজ-মেরুন শিবির।

 

এদিকে ২০ আগস্ট রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম‍্যাচ দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। ২২ আগস্ট প্রথম ম্যাচে নামবে ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। এরপর ২৮ আগস্ট রবিবার ডার্বি ম্যাচ। এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে শহর কলকাতায়।

আরও পড়ুন:১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, উদ্বোধনী ম‍্যাচে থাকবেন মুখ‍্যমন্ত্রী

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...