Tuesday, May 19, 2026

গোয়া পঞ্চায়েত নির্বাচনে অস্তিত্ব জানান দিল তৃণমূল, জয়ী হলেন রাখি নায়েক

Date:

Share post:

দেশজুড়ে সংগঠন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল(TMC)। উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমের গোয়া রাজ্যেও সম্প্রতি শুরু হয়েছে সংগঠন বৃদ্ধির কাজ। আর সেখানেই এবার এল সাফল্য। গোয়া(Goa) পঞ্চায়েত নির্বাচনে(Panchayat election) প্রথমবার নিজেদের অস্তিত্ব জানান দিল ঘাসফুল শিবির।

গত ১০ অগাস্ট সৈকত রাজ্যের উত্তর গোয়া জেলার ৯৭টি ও দক্ষিণ গোয়া জেলার ৮৯টি গ্রাম পঞ্চায়েতের মোট ১,৪৬৪টি আসনে ভোট হয়েছিল। ভোট পড়েছিল প্রায় ৭৯ শতাংশ। এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে প্রথম নিজেদের অস্তিত্ব জানান দিল তৃণমূল। দক্ষিণ গোয়া জেলার নেত্রাবলী থেকে নির্বাচনে জয়ী হলেন তৃণমূলের নেত্রী রাখি নায়েক। অবশ্য এই পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে গোয়ার শাসক দল বিজেপি। রাজ্যের ১৮৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০ টি তাদের দখলে গিয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটে গোয়ার ৪০টি আসনের মধ্যে ২০টিতে জিতে ক্ষমতা দখল করেছিল বিজেপি। যদিও এই নির্বাচনে মাত্র কয়েক মাসের সংগঠনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আশানুরূপ ফল পায়নি তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনে গোয়ায় খাতা খুলল ঘাসফুল শিবির।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...