Sunday, May 3, 2026

জিম্বাবোয়ে পৌঁছাল ভারতীয় দল, টিম ইন্ডিয়ার দেখা বরুণ ধাওয়ানের সঙ্গে

Date:

Share post:

জিম্বাবোয়ে পৌঁছে গেল ভারতীয় দল (India Team)। শনিবার মধ‍্যরাতে রাতে জিম্বাবোয়ে পৌঁছে যান শিখর ধাওয়ান, মহম্মদ সিরাজরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে জিম্বাবোয়ে ক্রিকেট। সূত্রের খবর, রবিবার ভারতীয় সময় সন্ধে ৬.৩০ থেকে অনুশীলনে নামবে ভারতীয় ক্রিকেট দল। এদিকে জিম্বাবোয়ে পৌঁছে শিখর ধাওয়ানদের সঙ্গে দেখা হল বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের। সেই ছবি নিজের সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন বরুণ নিজেই।

শনিবার জিম্বাবোয়ে ক্রিকেটের টুইটারে ভারতীয় ক্রিকেটারদের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শুভমন গিল, মহম্মদ সিরাজদের। টিম ইন্ডিয়ার সঙ্গে কোচ হয়ে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। এই সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত।

এদিকে শিখর ধাওয়ান এবং ভারতীয় দলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বরুণ ধাওয়ান। সেখানে তিনি লেখেন, ‘ভোর চারটের সময় নিজেকে মনে হচ্ছিল ক্যান্ডির দোকানে ছোট বাচ্চা। ভারতীয় দলের সঙ্গে কথা বলতে পেরে আমি দারুণ উত্তেজিত। শিখর ধাওয়ান আমাকে বেশ কিছু ধাঁধাও জিজ্ঞেস করেছে।”

আরও পড়ুন:Emami EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রথম প্রস্তুতি ম‍্যাচ, প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি, শুরু টিকিট বিক্রি

 

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...