Wednesday, June 3, 2026

দেশের উন্নয়নের জন্য পঞ্চসংকল্পের পরামর্শ মোদির

Date:

Share post:

পতাকা উত্তোলনের পর লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে দেশের অগ্রগতির ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণের শুরুতেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরেন এবং তাঁদের সম্মান জানিয়ে বলেন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে শহিদদের স্বপ্নপূরণ করতে হবে। আর এই স্বপ্নপূরণের জন্য ৫টি সংকল্প নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী ?

কী এই পাঁচ সংকল্প?

১.  বিকশিত ভারত: দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবক্ষেত্রে অগ্রগতি দরকার। স্বাধীনতার শতবর্ষপূর্তির আগেই আড়াই কোটি মানুষের ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে দিতে হবে।

২.দাসত্ব থেকে মুক্তি: দাসত্ব থেকে নিজেদের মুক্ত করতে হবে।

৩.উত্তরাধিকার নিয়ে গর্ব: আমরা আমাদের উত্তরসূরীদের কাছ থেকে যা কিছু পেয়ে এসেছি, তা আমাদের কাছে অত্যন্ত গর্বের। সেগুলিকে নিজেদের সম্পদ হিসেবে গচ্ছিত রাখতে হবে এবং সঠিক সময়ে কাজে লাগাতে হবে। এই মূল্যবোধ দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

৪.ঐক্যবদ্ধ থাকতে হবে: আমাদের দেশের সবথেকে বড় শক্তি আমদের ঐক্য। আমরা ঐক্যবদ্ধভাবে যা কিছু করব, তা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করবেই।

৫.নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে: একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের যা যা করণীয়, সেসকল কর্তব্য আমাদের পালন করতে হবে।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...