Saturday, June 27, 2026

Chandannagar: কাঠের গুঁড়ো দিয়ে স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন

Date:

Share post:

১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদযাপনে ভারতের বিভিন্ন প্রান্তে চলছে নানা অনুষ্ঠান। এই বছর স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তি (75th Years of Independence Day Celebration) হওয়ার কারণে অগাস্টের শুরুর দিন থেকেই উৎসবের সূচনা হয়। জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশমাতৃকার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) এক অভিনব পদ্ধতিতে পালন করা হলো স্বাধীনতা দিবস (Independence Day)। কাঠের গুঁড়ো (wood dust) দিয়ে স্বাধীনতার ৭৫ বছর পালনের ছবি এঁকে খবরের শিরোনামে মহম্মদ সোহেল (MD. Sohel) নামে এক চিত্রশিল্পী।

চন্দননগর পৌরনিগম এলাকার উদ্দীবাজারে প্রায় ২৬০ কেজি কাঠের গুঁড়ো দিয়ে স্বাধীনতার পঁচাত্তর বছর পালনের ছবি ফুটিয়ে তুলে সবার দৃষ্টি আকর্ষণ করলেন মহম্মদ সোহেল নামের এক চিত্র শিল্পী। শুধু তাই নয়, আজ সোমবার সকালে এলাকার জনপ্রতিনিধি রিতু পরনা সাউ (মন্ডল)কে নিয়ে এসে পতাকা উত্তোলন ও দুস্থ পরিবারের পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি। এদিনের কর্মসূচি ঘিরে চন্দননগর পৌরনিগমের বাসিন্দাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...