Saturday, June 27, 2026

সিয়াচেনে উদ্ধার ৮৪-র যুদ্ধে নিখোঁজ জওয়ানের কঙ্কাল, ৩৮ বছর পর হবে অন্তেষ্টিক্রিয়া

Date:

Share post:

সালটা ১৯৮৪-র এপ্রিল মাস পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র থেকে পাক সেনাবাহিনীকে হটাতে ভারত(India) শুরু করেছে ‘অপারেশন মেঘদূত’। সেই যুদ্ধে সাফল্য পেলেও ভারত হারিয়েছিল একাধিক বীর জওয়ানকে। তাদেরই মধ্যে একজন ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ল্যান্স নায়েক চন্দ্রশেখর। তৎকালীন সময় তাঁর মৃতদেহটুকুও উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে অবশেষে তাঁর মরদেহ খুঁজে পেল সেনা। দীর্ঘ ৩৮ টা বছর পথ চেয়ে থাকার পর অবশেষে বীর ওই সেনা জওয়ানের দেহ সৎকার করবে তাঁর স্ত্রী-কন্যারা।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১৩ আগস্ট বরফে মোড়া সিয়াচেনের ১৬ হাজার ফুট উচ্চতায় একটি বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে শহিদ চন্দ্রশেখরের কঙ্কাল। সেনায় কর্মরত থাকার সময় তাঁর ব্যবহৃত ডিস্ক নম্বর দেখে চিহ্নিত করা সম্ভব হয়েছে চন্দ্রশেখরকে। যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অংশ ৫৯৬৫ পয়েন্ট দখলের দায়িত্ব ছিল ১৯ কুমায়ুন রেজিমেন্টের। ওই বাহিনীর সদস্য ছিলেন চন্দ্রশেখর। এক আধিকারিক জানিয়েছেন, তুষারধসে সেই সময় বাহিনীর ১৮ জন মারা যান। পরবর্তীকালে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, চার-পাঁচজনের কোনও খোঁজ মেলেনি। তাদেরই একজন ছিলেন চন্দ্রশেখর। দীর্ঘ বছর পর অবশেষে তার কঙ্কাল দেহ উদ্ধার হল। এরপরই সেই দেহ সৎকারের জন্য চন্দ্রশেখরের দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে সেখানে অন্তেষ্টিক্রিয়া হবে। বীর ওই সেনা জওয়ানের।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...