Sunday, June 21, 2026

স্বাধীনতা দিবসে মুকেশ আম্বানীর পরিবারকে হুমকি ফোন!

Date:

Share post:

৩ মিনিটে আটবার! প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। সোমবার সকালে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তিন মিনিটে মোট আটটি ফোন আসে।এই ঘটনায় মুম্বইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় আফজল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন:গান্ধী-নেহরুদের অপমান করা হচ্ছে, মোদি সরকারকে ‘নার্সিসিস্ট’ বলে তোপ সোনিয়ার

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আজ সকালে মুম্বইয়ে অবস্থিত রিলায়েন্স ফাউন্ডেশন একটি হাসপাতালের ফোন করে এক ব্যক্তি আটবার হুমকি দেয়, ‘তিন ঘণ্টার মধ্যে আম্বানি পরিবারকে হত্যা করা হবে।’ এরপর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে।  এই ঘটনার পরই মুকেশ আম্বানির পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে দ্রুত তদন্ত টিম তৈরি করে অভিযুক্তের সন্ধানে জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। মুম্বই পুলিশ তিনটি তদন্ত টিম তৈরি করেছে।

মুম্বই পুলিশের এক শীর্ষ কর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি বখতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের নম্বরে ফোন করা হয়েছিল। সেই ভিত্তিতে তদন্ত চলছে।’

প্রসঙ্গত,এর আগে আম্বানির মুম্বইয়ের বাসভবনের সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হুমকি ফোনে আতঙ্কিত আম্বানি পরিবার। নিরাপত্তাহীনতাতে ভুগছেন পরিবারের সদস্যরা।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...