Thursday, May 14, 2026

ফের শুরু ডার্বির টিকিট বিক্রি

Date:

Share post:

২৮ তারিখ মরশুমের প্রথম ডার্বি (Derby)। প্রায় আড়াই বছর পর কলকাতায় বসতে চলেছে ঐতিহ্যবাহী ডার্বির আসর। ২৮ তারিখ ডুরান্ড কাপের (Durand Cup) ম‍্যাচে ইমামি ইস্টবেঙ্গলের (Emami EastBengal) মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। আর সেই ম‍্যাচ ঘিরে বাংলার ফুটবল প্রেমী মানুষের যে আগ্রহ থাকবে তুঙ্গে, তা বলাই বাহুল্য। মরশুমেরে প্রথম ডার্বির জন‍্য প্রথম দফায় অনলাইনে টিকিট ছেড়েছিল ডুরান্ড কতৃপক্ষ। কিন্তু ছাড়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল ডার্বির টিকিট। টিকিট কাটতে না পেরে হতাশ হয়েছিলেন অনেক সমর্থক। এবার তাঁদের জন্য এল সুখবর। ডার্বির টিকিট আরও একবার অনলাইনে বিক্রি সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কতৃপক্ষ। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে ফের পাওয়া যাবে মরশুমের প্রথম ডার্বির টিকিট। এদিন এমনটাই জানান ডুরান্ড আয়োজকরা।

এদিন ডুরান্ড কাপের আয়োজকদের তরফ থেকে জানান হয়েছে, ডার্বির টিকিটের চাহিদা রয়েছে। তাই আরও একবার অল্প সংখ্যক টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে। যাঁরা আগেরবার টিকিট কাটতে পারেননি তাঁদের কাছে এবার টিকিট কাটার সুযোগ রয়েছে। তবে একমাত্র অনলাইনে ‘বুক মাই শো’-তে গিয়ে টিকিট কাটা যাবে। যাঁরা ইতিমধ্যে অনলাইনে টিকিট কেটে ফেলেছেন তাঁরা ১৬ থেকে ২২ আগস্টের মধ্যে নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে।

এদিকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে ডার্বির টিকিট। ম্যাচের পাঁচ দিন আগে থেকে সেই টিকিট পাওয়া যাবে। যদিও অফলাইনে কতগুলি টিকিট থাকবে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন:Pv Sindhu: ‘মানসিক চাপ কাটাতে ধ‍্যানই আসল ওষুধ’, বললেন সিন্ধু

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...