Thursday, May 14, 2026

ওমিক্রন রোধে ৬ মাসের মধ্যেই ভ্যাকসিন আনতে চলেছে ভারত

Date:

Share post:

করোনা সংক্রমণে সুপার স্প্রেডার হিসেবে পরিচিত ওমিক্রনের বিএ৫ উপজাতি। কোভিডের তৃতীয় ও চতুর্থ ঢেউয়ে ওমিক্রনের ভয়াবহ রূপ ধরা পড়েছে গোটা বিশ্বে। তাই ওমিক্রন ঠেকাতে তৎপর গবেষকরা। তবে আর অপেক্ষা নয়। প্রতিরোধক প্রথম মেজেঞ্জার আরএনএ ভ্যাকসিন আসছে ভারতে। পুণের সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুণাওয়ালা সোমবার এক বিবৃতি দিয়ে বলেছেন, ওমিক্রন রোধে প্রতিষেধক তৈরি করছে সেরাম। অনুমতি পেলে আগামী ৬ মাসের মধ্যে সেই টিকা চলে আসবে দেশে।

আরও পড়ুন:প্রেসিডেন্সি সংশোধনাগারে গেলেও পার্থর সঙ্গে দেখা হল না শশী-মালার

বিবৃতিতে সেরাম জানিয়েছে, কোভিশিল্ড টিকারই একটি ভার্সন বিশেষভাবে তৈরি করা হচ্ছে। কোভিশিল্ডের ওই  নতুন ভার্সন ওমিক্রনের মত করোনার মিউটেডেট প্রজাতিকে রুখে দিতে পারবে। সেরামের দাবি, ওমিক্রনের বিএ৫ প্রজাতিকে ঠেকাতে পারবে এই ভ্যাকসিন।

অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি সেরামের ডিএনএ ভ্যাকসিনের নাম ‘কোভিশিল্ড’ । সেরামের দাবি, এই ভ্যাকসিন মানুষের রক্তে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করেছে। বি-কোষের পাশাপাশি সক্রিয় হয়েছে টি-কোষ। এই টি-কোষ মানব শরীরের রোগ প্রতিরোধের মূল ভিত। এমন এক শক্তিশালী বর্ম যা শরীরকে যে কোনও প্যাথোজেনের থেকে রক্ষা করতে পারে। পুনাওয়ালা জানাচ্ছেন, ওমিক্রনের বিএ৫ ভ্যারিয়ান্ট সুপার স্প্রেডার। একে ঠেকাতে নতুন রকমের ডোজ দরকার। তাদের তৈরি ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবেই কাজ করবে। শরীরে অ্যান্টিবডির পরিমাণ আরও বাড়াবে।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...