Tuesday, March 17, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আশাঙ্কাই সত‍্যি হল। ভারতীয় ফুটবলকে নির্বাসিত করল ফিফা। মধ্যরাতে প্রেস বিবৃতি দিয়ে ফিফা জানিয়ে দিল, তৃতীয় পক্ষর নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে।

২) ফের শুরু ডার্বির টিকিট বিক্রি। ডার্বির টিকিট আরও একবার অনলাইনে বিক্রি সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কতৃপক্ষ। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে ফের পাওয়া যাবে মরশুমের প্রথম ডার্বির টিকিট। এদিন এমনটাই জানান ডুরান্ড আয়োজকরা।

৩) মানসিক চাপ কাটাতে ধ‍্যানই আসল ওষুধ’, বললেন পিভি সিন্ধু। কমনওয়েলথ গেমসে পদক জয়ের পরই বিশ্বচ‍্যাম্পিয়নশিপে নামার কথা ছিল সিন্ধুর। কিন্তু গোড়ালির চোটের কারণে বিশ্বচ‍্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যান তিনি।

৪) আজ থেকে শুরু ডুরান্ড কাপ। প্রথম ম‍্যাচে এফসি গোয়ার মুখোমুখি মহামেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

৫) আগামী ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করছে ভারতীয় দল। সেই প্রতিযোগিতাতেই ছন্দে ফিরবেন বিরাট কোহলি। আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, কোহলির রানে ফেরা সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, অনির্দিষ্টকালের জন‍্য AIFF-কে নির্বাসিত করল FIFA

 

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...