Sunday, May 17, 2026

অধিনায়কত্ব নয়, বরং দলের হয়ে ভালো খেলতেই মরিয়া ধাওয়ান

Date:

Share post:

আগামীকাল জিম্বাবোয়ের ( Zimbabwe) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল (India Team)। দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল (Kl Rahul)। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শিখর ধাওয়ানের (Shikar Dhawan)। কিন্তু চোট সারিয়ে রাহুল দলে ঢুকতেই শিখরকে সরিয়ে রাহুলকে অধিনায়ক করা হয়। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ ধাওয়ান। বরং নিজের খেলাতে এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে কীভাবে সিরিজ জয় হয়, সেই দিকেই ফোকাসড গব্বর।

সাংবাদিক সম্মেলনে এসে শিখর বলেন,” ওরা বাংলাদেশের বিরুদ্ধে জিতে এসেছে। ওরা ভালো ক্রিকেট খেলছে। এটি আমাদের জন্য খুবই ভালো। আমরা আরও সর্তক থাকবো। পুরোটাই প্রক্রিয়ার উপর নির্ভরশীল। যে দলের বিরুদ্ধেই আমরা খেলি না কেন, আমাদের নিশ্চিত রাখতে হবে যে আমরা সঠিক ফলাফল নিয়ে শেষ করি। এটাই আবারও আমাদের দলের মূল ফোকাস হবে।”

এদিকে কেএল রাহুলের দলে ফিরে আসায় বেশ খুশি ধাওয়ান। তিনি বলেন, “খুবই ভালো খবর যে কেএল আবার ফিরে এসেছেন এবং দলকে নেতৃত্ব দেবেন। উনি এই ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এটি খুব ভালো সুযোগ হবে যেহেতু এশিয়া কাপ চলেই এসেছে। আমি নিশ্চিত উনি এই সফর থেকে অনেক কিছু লাভ করবেন। এই সিরিজটাই খেলে রাহুল উপকৃত হবে।”

আগামীকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। প্রথম ম‍্যাচ জিততে মরিয়া ভারতীয় দল।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...