Thursday, June 18, 2026

উপত্যকায় একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Date:

Share post:

জম্মুতে একই পরিবারের ৬ সদস্যের রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর তিন সন্তান এবং দুই আত্মীয়। বাড়ির ভিতর থেকে ছ’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকেরা ওই ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে জম্মুর সিধরা এলাকায়।

আরও পড়ুন:মহারাষ্ট্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আহত কমপক্ষে ৫০

পুলিশ সূত্রে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন সাকিনা বেগম, তাঁর দুই মেয়ে নাসিমা আখতার ও রুবিনা বানো ও ছেলে জাফর সলিম,নূর উল হাবিব এবং সাজিদ আহমেদ। দেহগুলি ময়নাতদন্তের জন্য জম্মুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।বাড়িটিকে সিল করে কীভাবে ওই ছয় সদস্যের মৃত্যু ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবারই জঙ্গিদের গুলিতে এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয় জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়। জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন নিহত ওই কাশ্মীরি পণ্ডিতের পরিবারের আরেক সদস্য। স্বাধীনতার ৭৫তম পূর্তির ঠিক আগে থেকেই উপত্যকায় অশান্তি লেগেই রয়েছে। তবে এই ঘটনার নেপথ্যেও জঙ্গিদের হাত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...