Saturday, May 16, 2026

প্রাক্তন প্রধান শিক্ষকের রহস্যমৃত্যু, পেনশন না পেয়ে অবসাদ! তদন্তের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

বর্ধমানের মেমারির দেবীপুরে হেয়ার স্কুলের (Hare School) প্রাক্তন প্রধান শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু। বুধবার সকালে, তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সুনীলকুমার দাস (Sunil Kumar Das) নামে ওই প্রাক্তন প্রধান শিক্ষক রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। পরিবারের অভিযোগ, পেনশন চালু না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন সুনীল দাস! পেনশন না পাওয়ার ঘটনায় তদন্তের আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, অবসর নেওয়ার কয়েক মাসের মধ্যে আর্থিক নয়ছয়ের তদন্তে সুনীলকুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স হয়। একটি কমিটি এই বিষয়ে তদন্ত চালাচ্ছিল। গতবছর থেকে প্রাক্তন প্রধান শিক্ষকের পেনশনের কিছুটা চালু হয়েছিল। তবে, সম্প্রতি সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে।

হেয়ার স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন সুনীল দাস ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর শিক্ষারত্ন পুরস্কার পান। সরকারি ও বেসরকারি তরফে শিক্ষক হিসাবে আরও বহু সম্মান তিনি পেয়েছেন। সেই বছর সেপ্টেম্বর মাসেই তিনি অবসর নেন। অভিযোগ, পরিবারের একমাত্র রোজগেরে সুনীল দাস অবসরের ৩ বছর পরেও পেনশন পাননি। এরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। শিক্ষামন্ত্রী জানান, এই বিষয়ে একটি তদন্ত কমিটি গড়ে পেনশনের বিষয়টি খতিয়ে দেখা হবে।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...