Wednesday, May 20, 2026

Kailash Koch: সস্ত্রীক আত্মসমর্পণ করলেন কেএলও নেতা কৈলাস কোচ

Date:

Share post:

সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে এবার আত্মসমর্পণ করলেন কেএলও (KLO) নেতা কেশব রায় ওরফে কৈলাস কোচ (Kailash Koch) । রাজ্য পুনর্বাসন প্যাকেজ ঘোষণার পর এবার সস্ত্রীক ভবানীভবনে (bhawani bhawan) আত্মসমর্পণ করেছেন কৈলাস কোচ (Kailash Koch)।

কেউ যদি সমাজের মূল স্রোতে ফিরতে চান, যদি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে তাকে একটা সুযোগ কি তার প্রাপ্য নয়? আজ খারাপ পথে হাঁটা নয়, এবার সাধারণ মানুষের মতো ভবিষ্যৎ জীবনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে আত্ম সমর্পণ করলেন কৈলাস কোচ। আজ বৃহস্পতিবার কলকাতার (Kolkata) ভবানীভবনে রাজ্য পুলিশের (WB Police) শীর্ষ কর্তাদের উপস্থিতিতেই আত্মসমর্পণ করেন তিনি। কৈলাস কোচ কেএলও গোষ্ঠীর সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে কেন্দ্রীয় সরকার ও কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) মধ্যে বহু আলোচিত শান্তি আলোচনার খবর রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা এজেন্সি এবং গোয়েন্দা সংস্থাগুলিকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। তবে শান্তি আলোচনার আবহ তৈরির পাশাপাশি কেএলও (KLO) চিফ সশস্ত্র আন্দোলনের কথাও একেবারে উড়িয়ে দেননি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি আদায় করতে তিনি আত্মবিশ্বাসী বলে সাম্প্রতিককালে কেএলওর তরফে জারি করা জীবন সিংহের একাধিক অডিও ও ভিডিও বার্তায় শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের কাছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদকের আত্মসমর্পণ এক বড় বার্তা দিল। আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি KLO এর সেকেন্ড ইন কমান্ড কৈলাস কোচের আত্মসমর্পণের কথা জানিয়ে বলেন নিঃসন্দেহে রাজ্যের কাছে এটা একটা ভালো খবর। অন্যায় করে বা অসৎ পথে নয় বরং , সৎ পথে নিজের জীবন গড়তে চাইছেন কেউ । ফিরতে চাইছেন সমাজের এবং জীবনের মূল স্রোতে।

উল্লেখ্য কেএলও (KLO) আন্দোলনের সঙ্গে জড়িতদের আবার সৎ পথে এই সমাজেই ফিরিয়ে আনতে রাজ্য সরকারের তরফ থেকে নানা তাকে যার কথা ঘোষণা করা হয়েছে। একদিকে কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ কেএলও-র আন্দোলনরত নেতারা ,সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে তারা আবার নিজেদের পুরনো জীবনে ফিরতে চাইছেন। চাইছেন ভালো হয়ে সমাজের মূল ধারায় ফিরে গিয়ে নিজেদের ভবিষ্যৎ জীবন এগিয়ে নিয়ে যেতে। কৈলাস কোচের এই আত্মসমর্পণ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) বড় সাফল্য মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related articles

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...

পদ যেতেই কাকলির নিরাপত্তা বাড়ালো কেন্দ্র! শুরু জল্পনা

বাংলায় পালাবদলের পর তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghoshdastider) লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে...

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...