Wednesday, June 24, 2026

Corona Update: এক লাফে ১৫ হাজারের গণ্ডি ছাড়াল করোনা সংক্রমণ, বাড়ল অ্যাকটিভ কেস

Date:

Share post:

লাফিয়ে বাড়ল করোনা (Corona)সংক্রমণ, এক দিনেই বেড়ে গেল ৩ হাজারেরও বেশি সংক্রমণ। গতকাল যে সংখ্যাটা ছিল ১২ হাজারের বেশি, ২৪ ঘণ্টা কাটতে না কাটতে তা হয়ে গেল ১৫ হাজার ৭৫৪ জন। খুব স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

করোনা নিয়ে দুশ্চিন্তা কাটার নাম নেই । ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এই বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক করেছে। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ১ হাজার ৮৩০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৭ জনের। WHO বলছে কোনও মতেই করোনাকে হালকা ভাবে নেওয়া যাবে না। করোনাকে নিয়েই চলতে হবে এটা যেমন ঠিক, তেমনই করোনাকে হালকা ভাবে নিয়ে সতর্কতা অবলম্বন না করলে বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। এই মুহূর্তে সারা দেশে সুস্থতার হার প্রায় ৯৮.৫৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে এখনও পর্যন্ত দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটি ২৭ লক্ষের বেশি। মাঝে কিছুদিন করোনা গ্রাফ নিম্নমুখী হলেও ফের চোখ রাঙাচ্ছে ভাইরাস।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...