Tuesday, May 19, 2026

Amazone: জন্মাষ্টমীতে কৃষ্ণ রাধার অশ্লীল ছবির বিজ্ঞাপন, জনপ্রিয় ই-কমার্স সংস্থাকে বয়কটের ডাক

Date:

Share post:

নিজেদের কার্যসিদ্ধি করতে মানুষ কতদূর পর্যন্ত যেতে পারে যেন ফের তার এক প্রমাণ মিলল। তবে কোনও একজন ব্যক্তির কাজ নয়, একটি বিকৃত রুচির বিজ্ঞাপন পোস্ট করে বদনাম হল ই-কমার্স (e-commerce) সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বয়কট আমাজন amazon (#BoycottAmazon).

জন্মাষ্টমীর দিন রাজ্য তথা দেশজুড়ে যখন চলছে কৃষ্ণের পূজা অর্চনা, ঠিক তখনই রাধা কৃষ্ণের একটি পেন্টিং বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিল আমাজন (Amazone)। যে ছবিতে অশালীন অঙ্গভঙ্গিতে দেখানো হয়েছে রাধাকৃষ্ণকে। এরপরই বিতর্কের ঝড় নেট দুনিয়ায়। উঠেছে আমাজন বয়কটের ডাকও। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সরব হন অনেকেই। জনপ্রিয় এই ই-কমার্স সাইটের বিরুদ্ধে বেঙ্গালুরুর সুব্রহ্মণ্য নগর থানায় অভিযোগ জানায় হিন্দু জনজাগ্রতী সমিতি। আমাজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানান হয়। পাশাপাশি ওই সমিতি এও অভিযোগ করে, এক্সোটিক ইন্ডিয়ার (Exotic India) ওয়েবসাইটেও এই ছবিটি বিক্রি করা হচ্ছে। জন্মাষ্টমী (Janmashtami 2022) উপলক্ষে আবার দেওয়া হচ্ছে বিশেষ ছাড়ও। চাপের মুখে ছবিটি নিজেদের সাইট থেকে সরিয়ে ফেলেছে আমাজন। কিন্তু আমাজন এবং এক্সোটিক ইন্ডিয়াকে তাঁদের করা কাজের জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এমন দাবি তুলেছেন অনেকেই।

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...