Thursday, May 14, 2026

নরেন্দ্র মোদি ও মহিলা আইএএসকে ‘কুকথা’, যোগীরাজ্যে সাসপেন্ড কনস্টেবল

Date:

Share post:

পুলিশ পদক (Police Medal) প্রাপকদের তালিকায় ওঠেনি নাম। আর সেই ক্ষোভ থেকেই প্রতিবাদের রাস্তায় হাঁটতে গিয়ে সাসপেনশনের (Suspended) মুখে পড়লেন কানপুর ক্রাইম বাঞ্চের (Kanpur Crime Branch) এক কনস্টেবল (Constable)। জানা গিয়েছে, এবার খোদ উত্তরপ্রদেশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও এক আইএএস (IAS) পদস্থ আধিকারিকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য (Rude Comments) করেই শাস্তির মুখে পড়েন তিনি। অভিযুক্ত কনস্টেবলের নাম অজয় গুপ্তা (Ajay Gupta)।

আরও পড়ুন- নব মহাকরণের একাংশ কলকাতা হাইকোর্টকে দেবে রাজ্য সরকার

গত ১৪ অগাস্ট পদক প্রাপক হিসেবে পুলিশ বিভাগে ১৪ জনের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় নাম ছিল না অজয় গুপ্তার। তারপরই অসন্তোষ (Dissatisfaction) প্রকাশ করে নরেন্দ্র মোদি ও মহিলা আইএএসের বিরুদ্ধে টুইটারে একের পর এক কুরুচিকর মন্তব্য করেন ওই কনস্টেবল। আর সেই সব টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই সদর দফতর পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিলেই শাস্তির মুখে পড়েন অজয়।

বৃহস্পতিবার পুলিশ কমিশনারেট হেড কোয়ার্টারের অতিরিক্ত সিপি (Additional CP) আনন্দ কুলকার্নি ক্রাইম ব্রাঞ্চের অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করেন। তবে কতদিন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। ইতিমধ্যে অজয় গুপ্তার অ্যাকাউন্ট থেকে টুইটগুলি ডিলিট করে দেওয়া হয়েছে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...