Tuesday, February 3, 2026

মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে ধস ,হড়পা বানে মৃত ২২, নিখোঁজ ৫

Date:

Share post:

একদিকে মেঘভাঙা বৃষ্টি ,অন্যদিকে লাগাতার বর্ষণের জেরে হড়পা বান। যার জেরে হিমাচল প্রদেশে একদিনে বন্যায় মৃত্যু হয়েছে ২২ জনের। এখনও নিখোঁজ ৫ জন। বৃষ্টি-ধসের জেরে সবথেকে বেশি ক্ষতি হয়েছে মান্ডি, কাংড়া ও চাম্বা জেলাতে। বৃষ্টি-ধসের কারণে রাজ্যজুড়ে কমপক্ষে ৩৬ জায়গায় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:পুজোর আগেই রাজ্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ স্বাস্থ্য দফতরের

বিগত তিন-চারদিন ধরেই রাজ্যে লাগাতার বৃষ্টি হচ্ছিল। তবে শনিবার আচমকাই ধর্মশালার কাছে মেঘভাঙা বৃষ্টি নামে। চাম্বা, মান্ডি সহ একাধিক জেলা ভারী বৃষ্টিতে ব্যপকভাবে প্রভাবিত হয়। মান্ডি ও সিমলা-চণ্ডীগঢ় হাইওয়ে মিলিয়ে কমপক্ষে ৭৪৩টি রাস্তা ধসে বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাঘাট, বাড়ি, দোকান জলমগ্ন হয়ে পড়ায় বিপর্যস্ত হয়েছে জনজীবনও।

জানা গিয়েছে, শুধুমাত্র মান্ডিতেই হড়পা বান ও ধসের কারণে ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। কাশান গ্রামে বৃষ্টির জেরে ধস নেমেছে, ভেঙে পড়েছে একাধিক বাড়ি। একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে পরিবারের আট সদস্যের দেহ উদ্ধার করা হয়েছে।
শনিবারই লাগাতার বৃষ্টি ও নদীর জলস্রোতের জেরে হিমাচল প্রদেশের কাংড়ায় চাক্কি নদীর উপরে তৈরি রেলব্রিজও ভেঙে পড়ে। এর জেরে পাঞ্জাব ও হিমাচল প্রদেশের মধ্যে যোগাযোগ পথ বিপর্যস্ত হয়েছে।
এদিকে আবহাওয়া দফতর তরফে জানান হয়েছে, আগামী ২৫ আগস্ট অবধি রাজ্যে অতি ভারী বৃষ্টি ও ধসের সম্ভাবনা রয়েছে বলো সতর্ক করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। আগামী ৩-৪দিনে কাংড়া, চাম্বা, মান্ডি, কুলু, সিমলা, সোলাং, হামিরপুর, উনা ও বিলাসপুরের মতো একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ আগস্ট অবধি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

spot_img

Related articles

বিধানসভার কমিটিতে পার্থ! দলীয় বিষয় নয়: মত কুণালের

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘ কারাবাসের পরে জামিন পেয়ে ফের সক্রিয় ভূমিকায় প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়...

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...

বিয়ের পিঁড়ি নয়, চাই কলম: আইসি-র আশ্বাসে পরীক্ষার হলে লড়াকু ছাত্রী

পড়াশোনা করার স্বপ্নের পথে বাধা পারিবারিক সিদ্ধান্ত, সহ্য করতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। চরম সিদ্ধান্ত নিতেই ত্রাতা হয়ে...