Saturday, March 14, 2026

ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি, প্রাণ গেল মামা-ভাগ্নের

Date:

Share post:

গাড়ির কাজে খড়গপুর গিয়েছিলেন ৪ জন। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আচমকাই ডাম্পার পিষে দিল গাড়িটিকে। দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগালেও প্রাণে বাঁচেনি মামা-ভাগ্নে।

আরও পড়ুন: কলকাতার নাবালিকাকে জলপাইগুড়ি থেকে উদ্ধার করল পুলিশ

রবিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদে। পুলিশ সূত্রের খবর, নিহতদের নাম দীনেশ যাদব ও সত্যেন্দ্র যাদব। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। তাঁরা দু’জনেই পানাগড় বাজারের বাসিন্দা। বাড়ি ফেরার পথে  বুদবুদ থানার অন্তর্গত বুদবুদ বাইপাসের উপর ওই গাড়িটিতে ধাক্কা দেয় একটি ডাম্পার। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়েন ৪ যাত্রী। শব্দ পাওয়ামাত্রই ছুটে যান স্থানীয়রা। উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় বুদবুদ থানায়।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আটকে থাকা ৪ যাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে। অন্যদিকে কীভাবে গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...