Thursday, June 4, 2026

Uttarpradesh: বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম, প্রকাশ্যে জুতোপেটা খেলেন বিজেপি নেতা

Date:

Share post:

এবার প্রকাশ্য রাস্তায় জুতো পেটা (Beaten) খেলেন উত্তরপ্রদেশের এক বিজেপি (BJP)নেতা। স্ত্রী, সংসার থাকলেও বান্ধবীকে নিয়ে গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছেন। আর তা চোখে পড়তেই রেগে লাল স্ত্রী। বিষয়টি নজরে আসতেই রাস্তার মাঝে গাড়ি থামিয়ে বরকে টেনে নামিয়ে জুতো পেটা করলেন স্ত্রী। অবশ্য তিনি একা নন, সঙ্গে ছিলেন ওই বিজেপি নেতার শাশুড়ি সহ আরও কয়েকজন সঙ্গী। জামাইয়ের এহেন কান্ডে দেখে মাথার ঠিক রাখতে পারেন নি তিনিও। উত্তরপ্রদেশের (Uttar Pradesh)বুন্দেলখণ্ডের বিজেপি নেতা মোহিত সোনকরের (Mohit Sonkar) এই ঘটনা মুহূর্তে ভাইরাল।

প্রকাশ্যে জুতোপেটা খেয়ে সংবাদের শিরোনামে মোহিত সোনকর। তবে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে বিজেপি নেতার এমন জুতো খাওয়ার ঘটনায় নিন্দার মুখে উত্তরপ্রদেশ সরকার (UP Government)। সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়। মোহিত সোনকর বুন্দেলখণ্ডের (Bundelkhand) বিজেপি সভাপতিও বটে। স্বামী অন্য সম্পর্কে জড়িয়েছেন এই সন্দেহেই মারমুখী হয়ে ওঠেন স্ত্রী। এমনকি ছাড় পাননি বিজেপি নেতার ওই বান্ধবীও। তাঁর ভাগ্যেও জুটেছে চুলের মুঠি ধরে বেদম প্রহার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় জুহি থানার পুলিশ (Juhi Police)। বুন্দেলখণ্ডের বিজেপি নেতার স্ত্রী মণি সোনকর থানায় স্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...