Friday, May 15, 2026

সিবিআইয়ের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ দিলীপের, পাত্তা দিচ্ছে না তৃণমূল

Date:

Share post:

ফের বিস্ফোরক বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এবার সিবিআইয়ের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ তুলে সরব তিনি। জানিয়েছেন, গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই ‘সেটিং’ করে চলছিল। আর এই সেটিংয়ের বিষয় বুঝতে পেরেই অর্থমন্ত্রক ইডিকে নামিয়েছে।

দিলীপ ঘোষের অভিযোগ, ’ইডি পোষ মানবে না, কামড়াবে। যাঁরা সেটিং করেছেন, তাঁরাই এখন ইডির তদন্ত নিয়ে আপত্তি করছেন। আদালতে যাচ্ছেন। প্রশ্ন করছেন, কেন ইডি তদন্ত করবে?’ তবে দিলীপের আক্ষেপ, রোগ যতটা কড়া সেইমতো ওষুধ পড়ছে না।
রবিবার কলকাতার এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও তার এফেক্ট পড়ছিল না।
দিলীপবাবু যাই অভিযোগ করুন না কেন, পাত্তা দিচ্ছে না তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দিলীপ ঘোষ আগে নিজের দল সামলান। নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। যেভাবে দিলীপ ঘোষকে শুভেন্দু সুকান্ত সাইট করে দিয়েছে তাতে খবরে ভেসে থাকার জন্য এরকম বকছেন।

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...