Tuesday, March 17, 2026

গরু পাচার কাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল লতিফের হদিশ পেতে মরিয়া সিবিআই

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে অন্যতম মাথা আব্দুল লতিফ। তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে সিবিআইয়ের দাবি। এমনকী সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটেও নাম রয়েছে আব্দুল লতিফের। কিন্তু তাঁর নাগাল পাননি সিবিআই আধিকারিকরা। এই আব্দুল লতিফ বাংলাদেশে চলে গিয়েছেন কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। সিবিআইয়ের স্ক্যানারে থাকা বীরভূমের আরও দু’‌একজন গরু ব্যবসায়ীও লতিফের পথে হাঁটতে পারেন বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

গত ৮ অগাস্ট গরু পাচার মামলায় যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই, তাতে উল্লেখ করা হয়েছে ইলামবাজার ব্লকের বাসিন্দা আব্দুল লতিফের নাম। তাঁর গরু পাচারের টাকা একাধিক প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছেছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। এনামুল–সায়গল হোসেনের কাছ থেকেও নাম পাওয়া গিয়েছে আব্দুল লতিফের। তাই হন্যে হয়ে মূলচক্রীকে খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআইয়ের দাবি, বীরভূমের দু’টি পশুর হাট থেকে গরু পাচার চলত। তবে ইলামবাজারের সুখবাজার পশুহাট থেকে এই পাচারের কাজ বেশি হতো। এমনকী দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসত ওই হাটে। এখান থেকে গরু কিনে পড়শি বাংলাদেশে পাচার হয়ে যেত। কোটি টাকার কারবার করে ফেলতেন আবদুল লতিফ। এই লতিফের প্রাসাদোপম বাড়ি সুখবাজারে। যদিও এখন কোনও খোঁজ নেই লতিফের। তিনি বাংলাদেশে গা–ঢাকা দিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।
সিবিআইয়ের সূত্রে জানা গিয়েছে, বীরভূম গরু পাচারের সেফ করিডর। তাই গরু কারবারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বাংলাদেশের কারবারিদের। ওপার থেকে বীরভূমে এসে জেলার কারবারিদের সঙ্গে চুক্তি করে যায় তারা। ২০১৩ সাল থেকে আবদুল লতিফের সঙ্গে পদ্মাপারের কারবারিদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই আব্দুল লতিফও ওপারে চলে গিয়ে গা–ঢাকা দিয়ে থাকতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা।

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...