Monday, May 11, 2026

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতায় ১সেপ্টেম্বর রঙিন মিছিল হবে: মমতা

Date:

Share post:

এ বার দুর্গাপুজো অন্য বারের চেয়ে আরও বেশি রঙিন হবে। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, এ বারের পুজোয় স্পেশাল আয়োজন হবে। কারণ, এ বার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর প্রথমবার পুজো বিপুল আয়োজন করা হচ্ছে। সেই কারণেই এই আয়োজন। তিনি জানান, ১ সেপ্টেম্বর কলকাতায় হবে এক বিশাল মিছিল। সেখানেই এ বারের উৎসবের সূচনা করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ওই দিন বেলা ২টোর সময় থেকে মিছিল শুরু হবে জোড়াসাঁকোতে। ঠাকুরবাড়ির সামনে মিছিলের জন্য সাধারণ মানুষ, পুজো উদ্যোক্তা ও পড়ুয়ারা জড়ো হবেন। সেখান থেকে মিছিল শুরু হবে। মিছিল যাবে রানি রাসমণি রোড পর্যন্ত। এই মিছিলে অংশ নেবেন হাওড়া, সল্টলেক ও কলকাতার মানুষেরা। মমতা আরও বলেন, এই মিছিলটি ঐতিহাসিক মিছিল হিসাবে গণ্য করতে হবে। রানি রাসমণির এলাকা তিনি দেখতে যাবেন বলে জানান।

মমতা বলেন, ১ সেপ্টেম্বর মিছিল হবে রাজ্য জুড়ে। এ বারের মিছিল অনেক রঙিন করতে হবে। যাতে রঙ থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। সবাই রঙ রাখবেন, রঙিন ছাতা, রঙিন জামাকাপড় পড়ে আসবেন।ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুপুর ২টো থেকে কালারফুল মিছিল হবে বলে জানান মমতা।
কলকাতার মতো জেলাতেও মিছিল করতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মিছিলে যোগ দেওয়ার জন্য স্কুলের ১০ হাজার পড়ুয়াকে আমন্ত্রণ জানানো হবে। ৮ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভাল হবে। মমতা বলেন, পাড়ায় পাড়ায় কে কত আলো, শঙ্খধ্বনি, উলুধ্বনি দেবে, তার প্রতিযোগিতা হবে। যে মিছিল করব, সেদিন ইউনেস্কোকে ধন্যবাদ জানাব। তিনি জানান, আগে থেকে সবাইকে তৈরি থাকতে হবে। অনেক বিদেশিরা আসবে। ২১, ২২, ২৩ একটা বড় টিম আসবে।

 

 

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...