Thursday, May 14, 2026

মানুষের মন জয় করে পঞ্চায়েতে জিততে হবে, গা-জোয়ারী বরদাস্ত নয়: কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

আঠারোর পুনরাবৃত্তি যেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে(Panchayet election) না হয়। সোমবার সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বদের এ কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে অভিষেক জানালেন, পঞ্চায়েত নির্বাচনে গায়ের জোরে জেতা যাবে না। মানুষের পাশে থেকে তাদের মন জয় করে নির্বাচনে জিততে হবে।

পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সোমবার ৩ সাংগঠনিক জেলা, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জেলা নেতৃত্বদের কড়া বার্তা দেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনওভাবে গায়ের জোরে পঞ্চায়েতে লড়াই করা যাবে না। কেউ যদি কোনওরকম গায়ের জোর ফলায় তবে দল তার পাশে থাকবে না। একইসঙ্গে এদিনের বৈঠকে অভিষেক স্পষ্ট করে দেন, ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করতে হবে। কোনওরকম দলাদলি, দুর্নীতি চলবে না। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। পেশীশক্তি দিয়ে নির্বাচন করা যাবে না। সাংগঠনিক শক্তিতে জিততে হবে। যেখানে তা থাকবে না সেখানে বিরোধীরা জিতবে।

এছাড়াও রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলি আছে, তা নিয়ে আরও বেশি করে মানুষের মধ্যে প্রচার করার বার্তা দেন অভিষেক। তিনি জানান, মানুষ পরিষেবা পাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে সাধারন মানুষের কাজের মধ্যে দিয়ে জেলা নেতৃত্বকে সামনের সারিতে উঠে আসার কথাও বলেন তিনি। এর পাশাপাশি তিন জেলা নেতৃত্বদের স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক জানান, নিজের লোক হলেই সে টিকিট পাবে, এটা হবে না। নাম নিয়ে আলোচনা হবে। মানুষের পাশে যে থাকবে তাকেই টিকিট। দলের সিদ্ধান্তই মানতে হবে। এছাড়াও পঞ্চায়েত স্তরকে ঢেলে সাজাতে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জেলার সমস্ত ব্লকের জন্য নাম চাওয়া হয়েছে। ব্লক স্তরে বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে চলেছে। সাত দিনের মধ্যে ব্লক কমিটি ঘোষণা করা হবে বলেও সূত্রের দাবি।

আরও পড়ুন- ছাত্র ও নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে উত্তাল JNU, আহত ৬ পড়ুয়া

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...