Saturday, March 14, 2026

ভিনরাজ্যেও “অ-পা”র বিপুল সম্পত্তির হদিশ, বেঙ্গালুরুতে বিলাসবহুল হোটেল-রিসর্ট

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবীর দুর্নীতি তদন্ত যত এগিয়ে চলেছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির হাতে। রাজ্য বা কলকাতা শহর নয়, পার্থ-অর্পিতা নিয়োগ দুর্নীতির বেআইনি টাকা বিনিয়ো করেছে ভিনরাজ্যেও। এবার বেঙ্গালুরুতে পার্থ-অর্পিতার নামে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:“দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক”, ফের দিলীপের নিশানায় শুভেন্দু-সুকান্তরা

ইডির দাবি, বেঙ্গালুরুর বাসিন্দা এক ব্যক্তি, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের পূর্ব পরিচিত। একটি সময়ে একই সঙ্গে একই সংস্থায় কাজ করতেন। সেই ব্যক্তিই বেঙ্গালুরুতে পার্থ ও তাঁর বান্ধবী অর্পিতার নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনায় সাহায্য করেছেন।

জানা যাচ্ছে, ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে কেনা হয়েছে মোট ৬টি ফ্ল্যাট, ৩০ একর জমি, খামারবাড়ি এবং বাংলো। ফ্ল্যাটগুলির এক একটির দাম প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা। এগুলির একটা অংশ পার্থ-অর্পিতার যৌথ মালিকানাধীন। বাকি সব বেনামে। বেঙ্গালুরুতে রিয়েল এস্টেট ব্যবসাতেও লগ্নি করা হয়েছে দুর্নীতির কোটি কোটি টাকা। পার্থর ফোনের কললিস্ট থেকে ওই ব্যক্তির খাপান খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার দু’দিন আগে গত ২০ জুলাই শেষবার দু’জনের কথা হয়েছিল।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...