Friday, May 15, 2026

কয়লা পাচার মামলায় দিল্লিতে ইডি-র মুখোমুখি কোর্টেশ্বর রাও

Date:

Share post:

কয়লা পাচার মামলায় (Coal Smuggling) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস (IPS) কোর্টেশ্বর রাও (Koteswara Rao)। কয়লা পাচার কাণ্ডে রাজ্যে আট আইপিএস আধিকারিককে দিল্লিতে (Delhi) ইডির সদর দফতরে তলব করা হয়। মঙ্গলবার, ইডি-র আধিকারিকদের মুখোমুখি হন কোটেশ্বর রাও।

ইডির সূত্রে খবর, কোটেশ্বর যখন আসানসোল জোনের দায়িত্বে ছিলেন, সেই সময় কয়লা মাফিয়া অনুপ মাজি (Arup Maji) ওরফে লালার ঘর থেকে তল্লাশি অভিযানের পর বেশকিছু নথি মেলে। সেখান থেকেই কোটেশ্বর রাও-এর নাম পাওয়া যায় বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকরী সংস্থার। তিনি কয়লা পাচারের কোনও তথ্য পেয়েছিলেন কি না, যদি সময়ে পেয়ে থাকেন, তাহলে একজন আইপিএস আধিকারিক হওয়া সত্বেও তিনি কী আইনি পদক্ষেপ করেন? কোনও প্রভাবশালী ব্যক্তি তাঁকে আইনি প্রক্রিয়ায় বাধা দেন? ইডি সূত্রে খবর, এই সব প্রশ্নেরই উত্তর জানতে চাইছেন আধিকারিকরা ৷

কয়লা পাচার কাণ্ডে রাজ্যের মোট আটজন আইপিএস আধিকারিককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়। তালিকায় রয়েছেন, কোটেশ্বর রাও, এস সেলভামুরগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং, শ্যাম সিং, তথাগত বসু-সহ মোট আট আইপিএস ৷

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...