Wednesday, May 13, 2026

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, প্রাথমিক শিক্ষা বিভাগের নয়া অ্যাডহক কমিটি গঠন

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত করা হলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল (Goutam Paul)। SSC দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়া মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় পর্ষদের নয়া সভাপতি হলেন গৌতম পাল। মঙ্গলবার, শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদেই রদবদল হয়নি। বিদ্যালয় শিক্ষা দফতর প্রাথমিক শিক্ষা বিভাগের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছন ১১ জন সদস্য।
এই কমিটিতে র‍য়েছেন
নৃসিংহ প্রসাদ ভাদুড়ি
অভীক মজুমদার
রঞ্জন চক্রবর্তী-সহ ১১ জন


এর আগে মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন মানিক। তাঁর দাবি, আদালত এভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে অপসারণ করার নির্দেশ দিতে পারে না। সেই মামলা বিচারাধীন। তার মধ্যেই তাঁকে অপসারিত করল রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে তাঁর নাম। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন সিবিআইয়ের কাছে। হাজিরা দিয়েছিলেন বিচারপতির এজলাসেও। জমা দিয়েছিলেন তাঁর ও তাঁর পরিজনদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব।

আরও পড়ুন- দু-চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়: সাংগঠনিক জেলার বৈঠকে কড়া বার্তা অভিষেকের


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...