Tuesday, March 10, 2026

Entertainment: এবার জনস্বার্থ মামলা দায়ের হল ‘লাল সিং চাড্ডা’-এর নামে

Date:

Share post:

সময়টা ভাল যাচ্ছে না বলিউডের মি.পারফেকশনিস্ট এর। একের পর এক বিতর্কে জড়াচ্ছে আমির খানের (Amir Khan)নতুন ছবি লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha)। কখনও বয়কটের (Boycott) ডাক কখনও আবার শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ধর্মীয় প্ররোচনার অভিযোগে বিদ্ধ হয়েছে এই ছবি। ছবির বাজার পড়তির দিকে, মাথায় হাত আমির খানের। সম্প্রতি এই ছবির নামে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যঙ্গ করার কারণে এবার কমিশনার ফর পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি কোর্টে (Commissioner for persons with disability court) মামলা দায়ের করা হয়েছে ।

সোমবারই এই ছবির বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান (Nazia Ilahi Khan)। মামলায় দাবি করা হয়েছে যে, এই ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যাতে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এমন কিছু দৃশ্য ও সংলাপ রয়েছে যার জেরে এই ছবির প্রদর্শন বন্ধের আর্জি জানান হয়েছে। আমির খান অভিনীত এই ছবি নিয়ে বহুদিন ধরে চলছে চর্চা। মুক্তির প্রথম দিন থেকেই বয়কটের মুখে পড়ে ‘লাল সিং চাড্ডা’। সোমবার দায়ের হওয়া জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে যে এই ছবিতে বেশ কিছু উস্কানিমূলক বিষয় রয়েছে যার নেতিবাচক প্রভাব পড়তে পারে সমাজে। এই ছবিটা যতটা সাফল্য পাবে বলে মনে করা হয়েছিল, বাস্তবে তার ধারে কাছে পৌঁছতে পারেনি এই ছবি। ১৮০ কোটি খরচে তৈরি এই ছবির গত ১৪ দিনে সারা বিশ্বে মোট ১২৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের উপহাস করার অভিযোগ এই ছবির বিরুদ্ধে। কেবল এই ছবিটিই নয়, মামলা দায়ের করা হয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাস মিঠু’ (Shabash Mithu) ছবিটির বিরুদ্ধেও। তবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক। ‘ডক্টরস উইথ ডিসএবিলিটি’ (Doctors with disability)সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা ড. সত্যেন্দ্র সিং তাঁর অভিযোগের ভিত্তিতে আদালত যে নোটিস ইস্যু করেছে তা শেয়ার করেছেন। তাঁর অভিযোগ, ওই দুই ছবি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইনকে ভঙ্গ করেছে। আদালতের ইস্যু করা নোটিসে দেখা যাচ্ছে, আদালত এই অভিযোগে ছবিগুলির পরিচালকদের কাছ থেকে উত্তর চেয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছ থেকেও উত্তর চাওয়া হয়েছে। ওটিটি থেকে সিনেমা হল প্রায় সর্বত্রই ব্রাত্য এবার আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা সঙ্গে জুড়েছে হ্যাশট্যাগ বিতর্ক।

spot_img

Related articles

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে...

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...