Wednesday, June 24, 2026

হুমকি চিঠি: CBI তদন্ত চাইলেন অনুব্রত, মামলায় প্রসঙ্গ উল্লেখে নিষেধ বিচারকের

Date:

Share post:

গরু পাচার মামলার শুনানি চলাকালীন হুমকি চিঠির প্রসঙ্গ উল্লেখ করতে নিষেধ করলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী (Rajesh Chakraborty)। বুধবার আদালতে ঢুকেই হুমকি চিঠির কথা তুলে বিষয়টি নিয়ে CBI তদন্ত চান অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। বিচারক বলেন, “দু’পক্ষকেই বলছি, শুনানির সময় এই বিষয়ে কথা বলবেন না।” তাঁর মতে, ওই চিঠির সঙ্গে চলতি মামলার কোনও রকমের সম্পর্ক নেই।

২০ অগস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে একটি হুমকি চিঠি পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’ এদিন, সিবিআইয়ের বিশেষ আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের আগে হুমকি চিঠি প্রসঙ্গে অনুব্রত বলেন, তিনি বিচারকের চাছে সিবিআই তদন্ত চাইবেন। আদালতে ঢুকেই সেই প্রসঙ্গ তোলেন তিনি। আইনজীবীর কাছে তিনি চান, “আমি কি জজসাহেবকে একটা প্রশ্ন করতে পারি? কাল যা দেখেছি তার সত্যতা বেরিয়ে আসুক। সিবিআই তদন্ত হোক।” আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, “অবশ্যই চাইতে পারেন।” এরপরই বিচারককে অনুব্রত বলেন, ‘‘হুজুর,আমি গতকাল যা দেখেছি, আপনি সেটা নিয়ে ব্যক্তিগত ভাবে তদন্ত করুন।’’ এর প্রেক্ষিতেই বিচারক বলেন, ‘‘আমরা বিচারপ্রক্রিয়ায় যথেষ্ট প্রশিক্ষিত। অবাধ এবং নিরপেক্ষ ভাবে কাজ করতে জানি। যে চিঠি আমি পেয়েছি তার সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। দুই পক্ষকেই বলছি, শুনানির সময় এই বিষয়ে কথা বলবেন না। না হলে আমি মামলার পক্ষ হয়ে যাব। বিচারবিভাগীয় তদন্ত বসবে।’’

 

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...