Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। প্রথমার্ধে এগিয়ে যায় সবুজ-মেরুনই। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মুম্বই।

২) ভারতীয় ক্রিকেট বোর্ড সংক্রান্ত মামলার শুনানির বেঞ্চ বদল হয়ে গেল। সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান সংশোধনের মামলাটিও শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।

৩) ভারত ‘এ’ দলে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ এবং মুকেশ কুমার। সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের জন্য ভারত ‘এ’ দলে নেওয়া হয়েছে তাঁদের।

৪) চূড়ান্ত হয়ে গেল ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি। অস্ট্রেলিয়ার জর্ডান ও’ডোহার্তিকে এশীয় কোটার বিদেশি হিসাবে নেওয়া হল। বুধবার তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে লাল-হলুদ ক্লাব। সূত্রের খবর, ভিসা সমস্যা মিটেছে তাঁর।

৫) খেলার মাঠেই আঘাত পেয়ে মৃত্যু হল বাংলার এক ক্রিকেটার হাবিব মন্ডলের। বুকের বাঁ দিকে বল লেগে মৃত্যু হল তাঁর। দিল্লিতে খেলতে গিয়ে মৃত্যু হল হাবিবের। ব্যাট করার সময় বিপক্ষের এক জোরে বোলারের বল হাবিবের বুকের বাঁ দিকে লাগে।

আরও পড়ুন:লক্ষ্মীবারে দেখে নিন পেট্রোল-ডিজেলের দাম

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...