Saturday, May 9, 2026

বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও-র বছরে পান ৬,৮১৯ কোটি থেকে ৮০ হাজার কোটি টাকা !

Date:

Share post:

বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও-র তালিকায় কারা রয়েছেন জানেন ? ২০২১ সালের তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত এই রিপোর্টে সিইও-দের বেতনের পরিমাণ দেখলে চোখ কপালে উঠবে।সম্প্রতি বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কিছু সিইও-র নামের তালিকা রয়েছে।

রিভিয়ান অটোমোটিভ’ সংস্থার সিইও রবার্ট স্ক্যারিঞ্জে। ইলন মাস্ক প্রতি বছর যে বেতন পান, তাঁর প্রায় এক-পঞ্চমাংশ বার্ষিক বেতন পান রবার্ট। ভারতীয় মুদ্রা অনুযায়ী, রবার্টের বেতন বছরে ১৮ হাজার কোটি টাকা।

ব্লুমবার্গ’-এর রিপোর্ট অনুযায়ী, এই তালিকার শীর্ষে রয়েছেন ‘টেসলা’ সংস্থার সিইও ইলন মাস্ক। ভারতীয় মুদ্রা অনুযায়ী মাস্কের বার্ষিক বেতন আনুমানিক ৮০ হাজার কোটি টাকা।

টিম কুকের পরেই রয়েছেন ‘লুসিড’ সংস্থার সিইও পিটার রলিনসন। ভারতীয় মুদ্রা অনুযায়ী, পিটারের বার্ষিক বেতন ৪,৫৯৯ কোটি টাকা।

বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও-র তালিকায় তৃতীয় স্থানের অধিকারী ‘অ্যাপল’ সংস্থার সিইও টিম কুক। ভারতীয় মুদ্রার হিসাবে, টিম কুক প্রতি বছর ৬,৮১৯ কোটি টাকা পান।

১৯০৪ সালে প্যারিসে ‘কোটি’ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। উন্নত মানের প্রসাধনী সামগ্রী বিক্রি করা এই সংস্থার সিইও সুয়ে নাবি। ১৪ জন সিইও-র মধ্যে তিনিই এক মাত্র মহিলা। ভারতীয় মুদ্রা অনুযায়ী, তাঁর বার্ষিক বেতন ২,২৬৭ কোটি টাকা।

বেতনের নিরিখে জো বে-র চেয়ে সামান্য কম বেতন পেয়ে জায়গা করে নিয়েছেন টোমার ওয়েইনগারটেন। ‘সেন্টিলেনওয়ান’ সাইবার সিকিউরিটি সংস্থার সিইও তিনি। ভারতীয় মুদ্রায় তাঁর বাৎসরিক বেতনের পরিমাণ ২,২০৩ কোটি টাকা।

কেকেআর বিনিয়োগকারী সংস্থার যুগ্ম সিইও জো বে বছরে ২৭৯ মিলিয়ন ডলার বেতন পান (ভারতীয় মুদ্রা অনুযায়ী আনুমানিক ২,২২৭ কোটি টাকা)।

 

 

 

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...