Wednesday, June 17, 2026

রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ, হাইভোল্টেজ ম‍্যাচ নিয়ে কী বললেন রোহিত শর্মা?

Date:

Share post:

এশিয়া কাপে ( Asia Cup) রবিবার পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India Team)। গত ন’মাস পর ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। শেষবার মুখোমুখিতে পাকিস্তানের কাছে হারের মুখ দেখেছিল টিম ইন্ডিয়া। সেসময় ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নেতা বদল হয়েছে। ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর এই ম‍্যাচ নিয়ে এখন দিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত অধিনায়ক। বললেন অন‍্য ম‍্যাচের তুলনায় এই ম‍্যাচ একটু বেশি চাপ তো থাকে।

এদিন এক সাক্ষাৎকারের রোহিত শর্মার পাকিস্তান ম‍্যাচ নিয়ে বলেন,” প্রত্যেকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে হালকা পরিবেশ রাখতে চাই। এই ম্যাচ নিয়ে খুব ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। যারা কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচে খেলেছে, তাদের ভাল করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ বিপক্ষের মতোই দেখছি।”

আরও পড়ুন:Virat Kohli: নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কোহলি

 

 

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...