Thursday, May 14, 2026

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিপক্ষে অবস্থান ভারতের

Date:

Share post:

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করে। রাশিয়াকে নিন্দা জানাতে বা নিষেধাজ্ঞা আরোপ করতে এর আগে জাতিসংঘে একাধিকবার ভোটাভুটি হয়েছে। কিন্তু প্রতিবারই দিল্লি ভোটদানে বিরত থেকেছে। এতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরাগভাজন হতে হয়েছে ভারতকে। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিকসহ নানা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ভারত রাশিয়ার সমালোচনা করেনি। নয়াদিল্লি বারবার রাশিয়া ও ইউক্রেনের পক্ষকে কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়ে আসছে।

ভারত বর্তমানে দুই বছর মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। এ বছরের ডিসেম্বরে ওই মেয়াদ শেষ হবে। বুধবার ইউক্রেনের স্বাধীনতার ৩১তম বার্ষিকী ছিল। ওই দিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্তি ছিল। ওই দিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি এ নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভার্চ্যুয়ালি অংশগ্রহণের বিরোধিতা ও উদ্বেগ জানিয়ে আনুষ্ঠানিক ভোটাভুটির অনুরোধ করেন।
তাঁর বক্তব্যের পর আলবেনিয়ার রাষ্ট্রদূত ফ্রেইত হোক্সা বক্তব্য দেন। এরপর নিরাপত্তা পরিষদের ভোটাভুটির মাধ্যমে জেলেনস্কির অংশগ্রহণ নিশ্চিত হয়। ভোটে ভারতসহ ১৩টি দেশ জেলেনস্কির অংশগ্রহণের পক্ষে ভোট দেয়। স্বাভাবিকভাবেই রাশিয়া বিপক্ষে ভোট দিলেও দেশটির মিত্র চীন ভোটদানে বিরত ছিল। রাশিয়া ও চিন ছাড়াও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

বৈঠকে জিয়া যুক্তি দেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে জেলেনস্কির অংশগ্রহণের বিরোধিতা করছে না রাশিয়া। কারণ, এই রকম বৈঠকে তাঁর সশরীর উপস্থিত থাকা উচিত। করোনা মহামারির সময় নিরাপত্তা পরিষদের বৈঠক ভার্চ্যুয়ালি হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপর কাউন্সিল এখন আগের নিয়ম ফিরে এসেছে।

আলবেনিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে যুদ্ধ চলছে। দেশটির যে পরিস্থিতি তাতে প্রেসিডেন্টের সেখানে থাকা দরকার। এ পরিস্থিতির জন্য তিনি জেলেনস্কির ভিডিও কনফারেন্সে যোগদানের বিষয়টিকে সমর্থন দিচ্ছেন। অন্য সদস্যদেরও তিনি সমর্থন দেওয়ার কথা বলেন।

নেবেনজিয়া দুঃখ প্রকাশ করে বলেন, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা নিয়ম মেনে চলার বিরুদ্ধে কথা বলেছেন। আমরা কিয়েভের পশ্চিমা সমর্থকদের যুক্তি বুঝতে পারছি।’

জেলেনস্কি তাঁর বক্তব্যে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি এখনই মস্কোকে আটকানো না হয়, তবে রাশিয়ার সব খুনিরা অনিবার্যভাবে অন্যান্য দেশে হামলা করবে। ইউক্রেনের ভূখণ্ডে বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। আমাদের স্বাধীনতা আপনাদের নিরাপত্তা।’জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অভিযোগ করেন, রাশিয়ার লক্ষ্য বরাবরের মতোই স্পষ্ট। ইউক্রেনকে ভূরাজনৈতিক সত্তা হিসেবে ভেঙে ফেলা এবং বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা তাদের লক্ষ্য।

 

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...