Wednesday, June 3, 2026

দুধ, চিনি, ময়দার পর ফের দাম বাড়ছে পাউরুটি, বিস্কুট, কেকের

Date:

Share post:

মূল্যবৃদ্ধির জেরে জেরবার মধ্যবিত্ত। স্বল্প আয়ে সংসার চালাতে রীতিমত হিমশিম খাচ্ছে তারা।এরইমধ্যে ফের দাম বাড়তে চলেছে পাউরুটির। আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন দাম ধার্য হচ্ছে। ৪০০ গ্রাম রুটিতে বাড়ছে ২ টাকা করে। অর্থাৎ খোলা বাজারে এই রুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩০ টাকা। ১০০ গ্রামের পাউরুটির দাম সাত টাকা থেকে বেড়ে হচ্ছে আট টাকা। পাশাপাশি বাড়ছে বিস্কুটেরও দাম।  এনিয়ে বেজায় অসন্তোষে বেকারি মালিকরা। তাদের কথায় ,এবছর হঠাৎ করে ময়দা এবং চিনির দাম এতটাই বেড়েছে যে তাঁরা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন:মিডিয়া ট্রায়াল বন্ধ হোক: আবেদন মুখ্যমন্ত্রীর, বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির আর্জি

মেরি থেকে অন‌্যান‌্য সব ধরনের বিস্কুটেরই দাম বেড়ে গিয়েছে। মালিকদের দাবি, খোলা বাজারে ময়দার দাম ২৮ টাকা প্রতি কেজি থেকে ৩৩ টাকা হয়ে গিয়েছে। মোটা চিনিরও দাম বেড়েছে কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা। তাই দাম না বাড়ালে রুটির গুণগত মান ঠিক রাখা যাবে না।

পাশাপাশি দাম বেড়েছে কেকেরও। ছ’টাকার একটি বাপুজি কেক বেড়ে দাঁড়িয়েছে সাত টাকা। চলতি বছরে ৩০ জানুয়ারি চার টাকা করে দাম বেড়েছিল পাউরুটির। ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৪ টাকা থেকে বেড়ে হয়েছিল ২৮ টাকা। তার আগে ২০১৮ সালে দাম বেড়েছিল। বেকারি সংগঠনের নেতারা জানান, পাউরুটি তৈরির কাঁচামাল ময়দা, চিনি, ভোজ্য তেল, ডিম, দুধ সবেরই দাম আকাশছোঁয়া। পাশপাশি দাম বেড়েছে জ্বালানিরও। তাই দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...