Friday, May 15, 2026

সব ক্ষমতা খর্ব করে দিলীপকে দল থেকে ছাঁটতে মরিয়া বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী

Date:

Share post:

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দলের মধ্যে আরও কোণঠাসা করতে মরিয়া সুকান্ত-শুভেন্দু সহ ক্ষমতাসীন লবির একটি বড় অংশের নেতারা। নামে সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি হলেও দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মকান্ড বাংলার মধ্যেই সীমাবদ্ধ। বাংলার বুক থেকেই তাঁর রাজনৈতিক উত্থান, পরিচিতি, জনপ্রিয়তা। কিন্তু সেই বাংলাতেই কাজের পরিসর পাচ্ছেন না দিলীপ ঘোষ। কাজে বাধা দিচ্ছে তাঁর দলেরই বিরোধী শিবিরের নেতারা।

আরও পড়ুন: পুরুলিয়া সূচ কাণ্ডে ‘ফাঁসি’ রদ, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হাইকোর্টের

শুধু তাই নয়, সাংসদ হিসেবে যেটুকু কাজের সুযোগ দিলীপবাবু পাচ্ছেন সেটাও খর্ব করতে মরিয়া সুকান্ত-শুভেন্দু গোষ্ঠী। ২০২৪ সালের লোকসভা ভোটে দিলীপ ঘোষ যাতে কোনওভাবে টিকিট না পান, কেন্দ্রীয় নেতাদের কাছে তেমনই আবদার জানিয়েছে বঙ্গ বিজেপির একাংশের নেতারা।

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষকে সংবাদমাধ্যমের কাছে সেন্সর করা থেকে শুরু করে সর্বভারতীয় সহ-সভাপতির পদটিও কেড়ে নেওয়ার জন্য দিল্লিতে দরবার শুরু করেছে
বঙ্গ বিজেপিতে দিলীপ বিরোধী নেতারা। নাড্ডা-বিএল সন্তোষদের কাছে প্রতিনিয়ত এই বিষয়ে আর্জি করছেন ওই সকল নেতারা।

শুধু নব্য বা দলবদলু নেতারা নয়, সঙ্ঘের একটি অংশ দিলীপ ঘোষকে রাজনীতির ময়দানে ধনেপ্রাণে মারতে চাইছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “আমার বিরুদ্ধে আগেও চক্রান্ত হয়েছে। এখনও হতে পারে। তাতে আমার কী ক্ষতি হয়েছে জানি না! তবে দল এবং সংগঠন মার খেয়েছে। যার জ্বলন্ত উদাহরণ গত বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই সময় বহু নেতা দিল্লিতে গিয়ে দিলীপ হটাও দাবি তুলেছিলেন। নির্বাচনের অনেক আগে থেকেই আমার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। যার ফল হাতে নাতে মিলেছে। কিন্তু দলের সাধারণ কর্মী-সমর্থকরা আমার সঙ্গে আছেন। আমি সবসময় কর্মী-সমর্থকদের জন্য ছিলাম, আছি এবং থাকব।” তবে দিলীপ ঘোষ এটাও জানিয়েছেন, সঙ্ঘ যদি তাঁর পাশে না থাকে বা তারা যদি মনে করে তাঁকে দিয়ে আর হচ্ছে না, তাহলে তাঁকেও বিকল্পভাবনা ভাবতে হবে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...